চাকরি ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীতে ‘২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি (পুরুষ/মহিলা)’ কোর্সে কমিশন্ড অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এমবিবিএস বা সমমান ডিগ্রিধারীরা আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। যোগ্য ও আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি (পুরুষ/মহিলা)
পদের নামসমূহ
১. ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট
২. গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
৩. ইন্টারনাল মেডিসিন
৪. রেডিওলজিস্ট
৫. পেডিয়াট্রিক নিউরোলজিস্ট
৬. বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি
৭. এন্ডোক্রাইনোলজিস্ট
৮. হৃদরোগ বিশেষজ্ঞ
৯. নেফ্রোলজিস্ট
১০. নিউরোলজিস্ট
১১. কার্ডিয়াক সার্জন
১২. অ্যানেস্থেসিওলজিস্ট
১৩. পালমোনোলজিস্ট
১৪. নিউরো সার্জারি
১৫. রিমাটোলজিস্ট
১৬. পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট
১৭. কোলোরেক্টাল সার্জন (শুধুমাত্র মহিলা)
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা
বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ৪০ বছর
উচ্চতা
পুরুষ: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
আরও পড়ুন: ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৭ পদে ২০ জনের চাকরি
নারী: ১.৫২ মিটার (৫ ফুট)
ওজন
পুরুষ: ৫৩ কেজি (১১৬ পাউন্ড)
নারী: ৪৭ কেজি (১০৪ পাউন্ড)
বুকের মাপ
পুরুষ: স্বাভাবিক শূন্য দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ শূন্য দশমিক ৮১ মিটার (৩২ ইঞ্চি)
নারী: স্বাভাবিক শূন্য দশমিক ৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ শূন্য দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি)
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক
আবেদনের অযোগ্যতা
সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
আরও পড়ুন: বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে ৪২ পদে নিয়োগ
প্রতিটি চোখের দৃষ্টিশক্তি ও মূলদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।
দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
ভর্তি প্রক্রিয়ায় যে কোন পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা।
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
বেতন-ভাতা: সেনাবাহিনীর বেতনক্রম অনুযায়ী
অন্যান্য সুবিধা
নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ আর্থিক সহায়তাসহ বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন।
নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ১,০০০ টাকা
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়ামে ৬ পদে ১৫ জনের চাকরি
রেজিস্ট্রেশন ফি: ১,০০০ টাকা
আবেদন শুরু: ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: ২২-২৩ অক্টোবর ২০২৬
স্থান: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস
মনস্তাত্ত্বিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: পরবর্তীতে জানানো হবে
যোগাযোগের নম্বর: +৮৮০১৭৩১৩৬১৯৭৯
ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com
আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ