Dhaka Mail Logo

চাকরি

নভোএয়ারে চাকরি, ভাতা ও প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যত সুবিধা

চাকরি ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

নভোএয়ার লিমিটেড তাদের কার্গো সেলস অ্যান্ড সার্ভিস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড

বিভাগ: কার্গো সেলস অ্যান্ড সার্ভিস

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: ৪-৫ বছর

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৮-৪৫ বছর

আরও পড়ুন: সিটি ব্যাংকে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ