চাকরি ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ল্যাবরেটরি সহকারী পদে এই নিয়োগ হবে। এসএসসি পাসেই এই পদে আবেদন করা যাবে। তবে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি-সংক্রান্ত কোনো সনদ বা কোর্স সম্পন্ন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি-সংক্রান্ত কোনো সনদ বা কোর্স সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ল্যাবরেটরি কার্যক্রম, নমুনা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিষয়ক নির্দেশিকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
আরও পড়ুন: ৯ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক ছুটির বিপরীতে অর্থপ্রাপ্তি, অসুস্থতাজনিত ছুটির বিপরীতে অর্থপ্রাপ্তি, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, চিকিৎসা খরচ, জীবন বীমা সুবিধাসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ