প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সুপ্রতিষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এনজিও, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে পরিচালক বা তদুর্ধ্ব বা সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ডাক/কুরিয়ার সার্ভিস/সরাসরি/ই-মেইলের আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: প্রধান নির্বাহী
পদ সংখ্যা: ১
দায়িত্বসমূহ
প্রতিষ্ঠানের রূপকল্প ও লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
বার্ষিক বাজেট প্রণয়ন, অর্থের উৎস তৈরি, অনুদান ও তহবিল সংগ্রহ, অর্থের সঠিক ব্যবহার এবং আর্থিক স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা।
প্রশাসনিক ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগ ও মূল্যায়ন, কর্মীদের দিকনির্দেশনা প্রদান, অভ্যন্তরীণ নীতিমালা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ।
প্রকল্প গ্রহণ, প্রকল্পের মান যাচাই এবং নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।
পর্ষদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ১ বছর। পরবর্তীতে চাকরি স্থায়ী হলে সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫৫ বছর, অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
কর্মস্থল: প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা
আবেদন যেভাবে: ডাক/কুরিয়ার সার্ভিস/সরাসরি/ই-মেইল
ডাক/কুরিয়ার সার্ভিস/সরাসরি ঠিকানা: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
ই-মেইল ঠিকানা: (mailto:hrd@proshikabd.com)
আবেদনের সময় খাম বা ই-মেইলের সাবজক্টে লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে
এই লিংকে ক্লিক করুন।
এএ