Dhaka Mail Logo

চাকরি

বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০,০০০

চাকরি ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। ছয় মাস মেয়াদি এই কর্মসূচিতে ২ জনকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিতরা মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন। আগ্রহীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে পূরণ করতে হবে। এর পর  প্রয়োজনীয় কাগজপত্রসহ সেটি বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)

পদের নাম: ইন্টার্ন

brtc_in_

ইন্টার্নশিপের বিষয়: পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা ও পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। 

অ্যাপিয়ার্ড প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দিতে হবে।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদন যেভাবে: সরাসরি

আবেদনের ঠিকানা: বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুন: ৪০০ জনকে ফ্রিতে ড্রাইভিং শেখাবে বিআরটিসি, লাইসেন্স ফিসহ পাবেন ভাতাও

নির্দেশনা

 ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এ আবেদন প্রযোজ্য নয়।

কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ জমা দিতে হবে।

সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলেই শুধু সনদ দেওয়া হবে।

আবেদন ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।