Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে নিয়োগ, পাবেন স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা

চাকরি ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

ব্র্র্যাক তাদের এডুকেশন প্রোগ্রামের মেধা বিকাশ অ্যান্ড কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিভিশনাল ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্র্যাক 

প্রজেক্ট: মেধা বিকাশ অ্যান্ড কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াড, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম

পদের নাম: ডিভিশনাল ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমুহ

বিভাগীয় পরিকল্পনা, বাস্তবায়ন, মনিটরিং এবং পারফরম্যান্স ম্যানেজমেন্ট পরিচালনা করা।

এরিয়া কোঅর্ডিনেটর এবং অন্যান্য বিভাগীয় কর্মীদের তত্ত্বাবধান, মেন্টরিং, কোচিং এবং মূল্যায়ন করা।

নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে স্কলারশিপ নির্বাচন, যাচাইকরণ, পেমেন্ট, আর্থিক সমন্বয় , মনিটরিং, ডকুমেন্টেশন রিপোর্টিং বাস্তবায়ন।

শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্তৃপক্ষ, উন্নয়ন অংশীদার, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা।

ব্র্যাকের নীতিমালা, দাতার শর্তাবলী, আর্থিক পদ্ধতি, প্রকিউরমেন্ট গাইডলাইন, অডিট সুপারিশ, সেফগার্ডিং স্ট্যান্ডার্ড এবং প্রযোজ্য সরকারি নিয়মকানুন মেনে চলার নিশ্চিত করা। 

প্রকল্পের মান এবং অপারেশনাল দক্ষতা বাড়াতে উদ্ভাবন, শিখন, জ্ঞান শেয়ারিং এবং ক্রমাগত উন্নতির সংস্কৃতি প্রচার করা।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

সহপাঠ্যক্রমিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থী কল্যাণ ও সামগ্রিক উন্নয়নে সহায়ক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা।

প্রজেক্ট পরিকল্পনা ও বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, মনিটরিং এবং কার্যকর সম্পদ ব্যবহারে দক্ষতার প্রমাণ।

জটিল সমস্যা ও সংকট মোকাবিলায় সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৭ বছর

আরও পড়ুন: সেভ দ্য চিলড্রেনে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

কর্মস্থল: রংপুর, ঢাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ