Dhaka Mail Logo

চাকরি

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে প্রভাষক পদে নিয়োগ, ফ্রেশারদের সুযোগ

চাকরি ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ তাদের বাংলা বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রভাষক পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের ডাকযোগে/ সরাসরি/ ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

বিভাগ: বাংলা

পদের নাম: প্রভাষক

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: নরসিংদী

বেতন: মূল বেতন ২৩,০০০ টাকা, সর্বসাকুল্যে বেতন ৩৯,৮০০ টাকা

অন্যান্য সুবিধা: মূলবেতনের ৫ শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট, বছরে মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা ২টি, মূল বেতনের ২০ শতাংশ নববর্ষ ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: ডাকযোগে/ সরাসরি/ ই-মেইল

ই-মেইল ঠিকানা: (info@akmcc.edu.bd)

আরও পড়ুন: ১০ মিনিট স্কুলে চাকরি, বেতন দেড় লাখ

ডাকযোগে/ সরাসরি আবেদনের ঠিকানা: আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, বাসাইল, নরসিংদী সদর, নরসিংদী

ফোন নম্বর: ০১৩০৯-১৩২০৪৩, ০১৮৫৬-৪৬৩৪৫০

আবেদনের সময়সীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ 

নির্দেশনা

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সকল সনদ, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

খামের উপর অবশ্যই বিষয় ও পদের নাম লিখতে হবে। 

ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ