চাকরি ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম
১০ মিনিট স্কুল তাদের মার্কেটিং টিমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও অভিজ্ঞ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী দেড় লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ১০ মিনিট স্কুল
বিভাগ: মার্কেটিং
পদের নাম: ডেপুটি ম্যানেজার, ম্যানেজার
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
দায়িত্বসমূহ
মাল্টি-চ্যানেল মার্কেটিং ক্যাম্পেইন কৌশল নির্ধারণ, পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
পারফরম্যান্স মার্কেটিংয়ের মাধ্যমে লোকাল ফুট ট্রাফিক বৃদ্ধি।
লিড,সিপিএল, সিভিআর, সিএসসি এবং রেভিনিউ মেট্রিকস মনিটর করা।
কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, সিআরএম ও পিআর ক্যাম্পেইন পরিচালনা।
ক্রিয়েটিভ, সেলস ও অপারেশনস টিমের সঙ্গে সমন্বয় করা।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, মিডিয়া অ্যান্ড জার্নালিজম, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বা সমমানের বিষয়ে বিবিএ/এমবিএ বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
অফলাইন এডুকেশন সেন্টার, কোচিং ব্রাঞ্চ, রিটেইল চেইন বা এক্সপেরিয়েনশিয়াল ভেন্যু স্কেলের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অফলাইন অ্যাক্টিভেশন, গ্রাউন্ড-লেভেল মার্কেটিং এবং ইন্টিগ্রেটেড কন্টেন্ট-টু-অ্যাক্টিভেশন ক্যাম্পেইন আয়োজনের ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
ডেটাসম্পৃক্ত মার্কেটিংয়ে দক্ষতা
কঠোর ডেডলাইন মেনে এবং জবাবদিহিতার সঙ্গে জটিল ও বহুমুখী স্টেকহোল্ডার প্রজেক্ট পরিচালনার সক্ষমতা।
অভিজ্ঞতা: ৩-৬ বছর (কন্টেন্ট মার্কেটিং, পারফরম্যান্স মার্কেটিং, অফলাইন/অ্যাক্টিভেশন-লেড মার্কেটিং, গ্রোথ বা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস)
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: চাকরি দেবে গুড নেইবারস, নারীদের অগ্রাধিকার
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন
ডেপুটি ম্যানেজার: ১,০০,০০০ টাকা পর্যন্ত, অভিজ্ঞতা অনুযায়ী
ম্যানেজার: ১,৫০,০০০ টাকা পর্যন্ত, অভিজ্ঞতা অনুযায়ী
অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি, ফ্রি স্ন্যাকস ও আনলিমিটেড কফি, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, বার্ষিক উৎসব বোনাস ২টি, বার্ষিক বেতন পর্যালোচনা, বার্ষিক রিকগনিশন ও রিওয়ার্ড প্রোগ্রাম, বার্ষিক পারফরম্যান্স বোনাস,
ইনস্ট্যান্ট রিকগনিশন প্রোগ্রাম, কম্প্রিহেনসিভ গ্রুপ মেডিকেল ও লাইফ ইন্স্যুরেন্স, গেম নাইট এবং মাসিক ও বার্ষিক টিম-বিল্ডিং ইভেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: উল্লেখ নেই
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ