Dhaka Mail Logo

চাকরি

দীপ্ত টিভিতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

২৮ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম

দীপ্ত টিভি তাদের এইচআর অ্যান্ড এডমিন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার/সিনিয়র অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। মিডিয়া/বিজ্ঞাপন শিল্পে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কাজী মিডিয়া লিমিটেড

বিভাগ: এইচআর অ্যান্ড অ্যাডমিন

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার 

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

রিক্রুটমেন্ট থেকে অনবোর্ডিং পর্যন্ত কার্যক্রম পরিচালনা করা। 

কর্মী রেকর্ড ও ফাইল রক্ষণাবেক্ষণ। 

মাসিক পেরোল, ছুটি ও উপস্থিতি রেকর্ড তৈরি।

প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা।

পারফরম্যান্স অ্যাপ্রেইসাল বা কেপিআই নির্ধারণে সহায়তা।

শৃঙ্খলা রক্ষা ও অভিযোগ নিষ্পত্তি এবং এইচআর পলিসি বাস্তবায়ন।

অভিজ্ঞতা: ২-৫ বছর, স্যাটেলাইট টিভি, মিডিয়া/বিজ্ঞাপন শিল্পে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতক বা স্নাতকোত্তর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরি, থাকছে মোবাইল বিল ও লাঞ্চ সুবিধা

চাকরির ধরন: বেসরিকারি, ফুল টাইম

কর্মস্থল: তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার, উৎসব বোনাস, অর্জিত ছুটির এনক্যাশমেন্ট, মোবাইল বিল, হ্যান্ডসেট ও ওয়েডিং এলাউন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: ই-মেইল 

ই-মেইল ঠিকানা: [jobs@deepto.tv]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ