Dhaka Mail Logo

চাকরি

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি, আছে প্রভিডেন্ট ফান্ড ও ভাতা

চাকরি ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

চোখের জন্য বিশেষায়িত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অক্সিলিয়ারি নার্স পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অব্যশই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে জুনিয়র মিডওয়াইফারিতে ডিপ্লোমাসহ এসএসসি পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, কল্যাণ তহবিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ‍ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল

পদের নাম: অক্সিলিয়ারি নার্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে জুনিয়র মিডওয়াইফারিতে ডিপ্লোমাসহ এসএসসি পাস।

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নিবন্ধিত হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

আরও পড়ুন: ওয়ালটন প্লাজায় ২০০ জনের চাকরি, লাগবে স্নাতক ডিগ্রি

কর্মস্থল: ঢাকা 

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটির বিনিময়ে অর্থ, অসুস্থতাজনিত ছুটির বিনিময়ে অর্থ, নারী কর্মীদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, কল্যাণ তহবিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ