Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাকে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

২৫ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

ব্র্যাক তাদের মাইগ্রেশন প্রোগ্রামে টেকনিক্যাল এক্সপার্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সোশ্যাল মিডিয়া টিমে এই নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, জার্নালিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন বা মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রোডাকশনে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

প্রোগ্রাম: মাইগ্রেশন প্রোগ্রাম

পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট- সোশাল মিডিয়া

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, জার্নালিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা।

ডিজিটাল যোগাযোগ টুলসে (ক্যানভা, মেইলচিম্প, স্প্রিংকলার, সেমরাশ এবং অ্যাডোবি লাইটরুম) দক্ষতা।

শক্তিশালী পিআর রাইটিং এবং মিডিয়া এনগেজমেন্ট দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩-৫ বছর, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন বা মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রোডাকশনে অভিজ্ঞদের অগ্রাধিকার।

দায়িত্বসমূহ

এসবিসিসি এবং ডিজিটাল মিডিয়া কৌশল বিকাশ ও বাস্তবায়ন করা।

ডিজিটাল সামগ্রীর নকশা ও উৎপাদনে নির্দেশনা দেওয়া।

মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে সমন্বয় করা।

আইইসি সামগ্রী তদারকি, কৌশলগত পিআর কন্টেন্ট তৈরি করা। 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, হাতের লেখা সুন্দর হলে অগ্রাধিকার

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: হেড অফিস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২৫ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ