চাকরি ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১১:১০ এএম
ভিভো বাংলাদেশ তাদের প্রধান কার্যালয়ের চ্যানেল সেলস বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা বেতনসহ প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, উপস্থিতি বোনাস, জ্যেষ্ঠতা ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ
বিভাগ: চ্যানেল সেলস
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: চ্যানেল সেলস, ডিস্ট্রিবিউশন, এফএমসিজি , টেলিকম বা মোবাইল শিল্পে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: টঙ্গী, গাজীপুর
বেতন: ৩৫,০০০-৪৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, উপস্থিতি বোনাস, জ্যেষ্ঠতা ভাতা।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২১ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ