চাকরি ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষক ও প্রশাসনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ থেকে ২০ তম গ্রেডের ২৯ পদে মোট ৬৭ জনকে চাকরি দেবে। আবেদন শুরু হবে ২৩ আগস্ট থেকে। শেষ হবে ১০ সেপ্টেম্বর। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২৩ আগস্ট ২০২৬
আরও পড়ুন: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি
আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর ২০২৬
নির্দেশনা
আবেদন ফরম পূরণ এবং ফি পরিশোধের পর আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬’ এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে।
খামের ওপর প্রার্থিত পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।
বিইউপিতে সরাসরি কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ