চাকরি ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম
রাইজিংবিডি ডটকম জেলা প্রতিনিধি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভোলা, পিরোজপুর, রাজবাড়ী, মেহেরপুর, জামালপুর ও জয়পুরহাট জেলায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমান পাস। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: রাইজিংবিডি.কম
পদের নাম: জেলা প্রতিনিধি

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা
শুদ্ধ বাংলায় দ্রুত সংবাদ ও প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে।
মানসম্মত ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ ও সম্পাদনা বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
নিজ জেলা সম্পর্কে সম্যক ধারণা এবং স্থানীয় তথ্যসূত্রের সঙ্গে সুসম্পর্ক থাকবে।
আরও পড়ুন: মোজো সাংবাদিক নিয়োগ দেবে দূরবীন
জেলা সদরের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব: নিজ জেলার সংবাদ ও প্রতিবেদন সংগ্রহ এবং প্রেরণ করা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ভোলা, পিরোজপুর, রাজবাড়ী, মেহেরপুর, জামালপুর ও জয়পুরহাট
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: (career.risingbd@gmail.com)
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২৫ আগস্ট ২০২৬
এএ