চাকরি ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) শাখা ব্যবস্থাপক-১ পদে ৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা সরাসরি, ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)
বিভাগ: ঋণ কার্যক্রম
পদের নাম: শাখা ব্যবস্থাপক-১
গ্রেড: ৮.ক
পদসংখ্যা: ৫০
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ লাইসেন্স থাকতে হবে।
স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষার সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
দায়িত্বসমূহ
সংস্থার ঋণবিধিমালা অনুযায়ী ঋণ কার্যক্রম পরিচালনা করা।
আরও পড়ুন: বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ, সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার
শাখার সার্বিক কার্যক্রম তদারকি ও কর্মীদের কাজ পরিদর্শন করা।
সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা তৈরি এবং প্রতিবেদন প্রস্তুত করা।
ঋণ কার্যক্রমের হিসাব সফটওয়্যারে সঠিকভাবে সংরক্ষণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ৪১,৮২৮ টাকা
অন্যান্য সুবিধা: দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল, অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: সরাসরি, ই-মেইল ও অনলাইন
আবেদনের সময়সীমা: ৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ