চাকরি ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
গ্রাফিক্স ও ইমেজ এডিটিংয়ে দক্ষতা বাড়াতে বিনামূল্যে অ্যাডভান্স ইমেজ প্রসেসিং অ্যান্ড টেকনিক কোর্সে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইউওয়াই সিস্টেমস লিমিটেড (ইউওয়াই ল্যাব)। সরকারি অর্থায়নে এসআইসিআইপি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান অথবা চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত প্রার্থীদের অগ্রাধিকার পাবেন। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইউওয়াই সিস্টেমস লিমিটেড (ইউওয়াই ল্যাব)
বিভাগ: স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ

প্রশিক্ষণের নাম: অ্যাডভান্স ইমেজ প্রসেসিং অ্যান্ড টেকনিক (এআইপিটি) প্রশিক্ষণ কোর্স
ক্লাসের সময়: সপ্তাহে পাঁচ দিন, প্রতি রবিবার-বৃহস্পতিবার
ক্লাস সংখ্যা: ৪৪টি, প্রতিদিন পাঁচ ঘণ্টা
আসন সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন হতে হবে। স্নাতক চলমান থাকলে আবেদন করা যাবে না।
অন্যান্য যোগ্যতা
গ্রাফিক্স বা ইমেজ এডিটিং বিষয়ে আগ্রহ থাকতে হবে।
প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণের মানসিকতা থাকতে হবে।
ক্লাসে শতভাগ উপস্থিত থাকতে হবে।
আগে এসইআইপি বা এসআইসিআইপি প্রকল্পের আওতায় কোনো কোর্সে অংশগ্রহণ করা যাবে না।
নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে ব্যাংক এশিয়া
বয়সসীমা: ২০-৪০ বছর
কোর্স ফি: বিনামূল্যে
অন্যান্য সুবিধা
সফলভাবে কোর্স সম্পন্ন করলে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে চাকরির সহায়তা ও ক্যারিয়ার নির্দেশনা পাওয়া যাবে।
সরকারি স্বীকৃত সনদ দেওয়া হবে।
আধুনিক ল্যাবে ব্যবহারিক কাজ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল শেখার সুযোগ থাকবে।
স্থান: ইউওয়াই ল্যাব, মহাখালী, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
যোগাযোগের ঠিকানা: সেনা কল্যাণ সংস্থা, এসকেএস টাওয়ার, ৯ম তলা, ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা।
আবেদনের সময়সীমা: নির্দিষ্ট নয়, জরুরি ভিত্তিতে ভর্তি চলছে
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ