চাকরি ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম
ব্যাংক এশিয়া উদ্যোক্তা হতে আগ্রহীদের ফ্রিতে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। সেপ্টেম্বরে এই প্রশিক্ষণ শুরু হবে। ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং যারা সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করেও সফল হতে পারেননি এমন উদ্যোক্তারা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। তবে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। আগ্রহীরা ই-মেইল বা হোয়াটসঅ্যাপে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া
বিভাগ: উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
পদের নাম: উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স
প্রশিক্ষণের মেয়াদ: ১ মাস
আসন সংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা
আবেদনের যোগ্যতা
ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন এমন উদ্যোক্তা, যারা সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করেও সফল হতে পারেননি, তারা অংশ নিতে পারবেন।
উদ্যোক্তা হতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।
এসইআইপি ট্রাঞ্চ-১-এর প্রশিক্ষণার্থীসহ অন্যান্য বাস্তবায়নকারী সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা অংশ নিতে পারবেন।
নতুন ব্যবসা শুরু করার আগ্রহ থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২২-৫৫ বছর
প্রশিক্ষণ শুরু: সেপ্টেম্বর ২০২৬
কোর্স ফি: বিনামূল্যে
অন্যান্য সুবিধা: ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে পরামর্শ সহায়তা ও ব্যবসা সম্প্রসারণে ব্যাংক বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা হবে।
প্রশিক্ষণের স্থান: ব্যাংক এশিয়া প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা
আরও পড়ুন: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ, মাসে ভাতা ১০,০০০
আবেদন যেভাবে: ই-মেইল ও হোয়াটসঅ্যাপ
ই-মেইল ঠিকানা: m.humayun@bankasia-bd.com
হোয়াটসঅ্যাপ: +8801911930675
আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০২৬
নির্দেশনা
নির্বাচিত প্রশিক্ষণার্থীদের সঙ্গে যাচাই-বাছাই শেষে যোগাযোগ করা হবে।
আবেদনপত্রের সঙ্গে ব্যবসায়িক পরিকল্পনার প্রতিবেদন জমা দিতে হবে।
ব্যবসায়িক পরিকল্পনার প্রতিবেদন তৈরির নমুনা নির্ধারিত লিংক থেকে সংগ্রহ করতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ