Dhaka Mail Logo

চাকরি

ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে চাকরি, নতুনদের সুযোগ

চাকরি ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের ডাকযোগে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি 

বিভাগ: কোয়ালিটি অ্যাস্যুরেন্স

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, কোয়ালিটি অ্যাস্যুরেন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জিএমপি, পিআইসি/এস জিএমপি, ডেটা ইন্টেগ্রিটি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ও ভ্যালিডেশন সম্পর্কে জ্ঞান থাকবে।

সিজিএমপি, জিএলপি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জিএমপি, পিআইসি/এস জিএমপি এবং ইউএসপি/বিপি/ইপি সম্পর্কে ভালো ধারণা থাকবে।

আরও পড়ুন: ম্যানেজার নিয়োগ দেবে এসএমসি, পাবেন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি

অ্যানালিটিক্যাল যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন ও নিয়মিত রক্ষণাবেক্ষণে বাস্তব অভিজ্ঞ হতে হবে।

অভিজ্ঞতা: ২-৫ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২৫-৩৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুঠোফোন বিল, বছরে বেতন পর্যালোচনা, সম্পূর্ণ ভর্তুকিতে দুপুরের খাবার ও ২টি উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা।

কর্মস্থল: গাজীপুর

আবেদন যেভাবে: ডাকযোগে

আবেদন ঠিকানা: মানবসম্পদ বিভাগ, আইবিএন সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

আবেদন শুরু: ১২ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ