Dhaka Mail Logo

চাকরি

বৈশাখী টিভিতে ভিডিও এডিটর পদে চাকরি, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত

চাকরি ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

বৈশাখী টিভি ভিডিও এডিটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ডিজিটাল মিডিয়া বা নিউজ পোর্টালে ভিডিও এডিটর হিসেবে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বৈশাখী টিভি

পদের নাম: ভিডিও এডিটর

776627639_4514923425440667_1222018076320700254_n

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা

বাংলা ফন্ট, ভিডিও এডিটিং সফটওয়্যার ও সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ধারণা থাকতে হবে।

অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্টস ও অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ১-২ বছর

দায়িত্বসমূহ

বিভিন্ন ও সমসাময়িক বিষয়ের ভিডিও ফুটেজ প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করা।

ফেসবুক রিলস, ইউটিউব শর্টস ও ভিডিওর জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা।

আরও পড়ুন: বিভিন্ন বিভাগে সাংবাদিক নিয়োগ দেবে কালবেলা

ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শব্দ, সংগীত ও অন্যান্য উপাদান ব্যবহার করা।

প্রয়োজনীয় গ্রাফিকস, লোগো ও লেখা যুক্ত করা।

ভয়েসওভারের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়মতো ভিডিও প্রস্তুত ও সরবরাহ করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ