চাকরি ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের মার্কেটিং বিভাগে জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। তবে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতরা বেতন ছাড়াও ভাতা, বার্ষিক কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সসহ অন্যান্য সুবিধা পাবেন। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: জেনারেল ম্যানেজার
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি, মার্কেটিংয়ে এমবিএ থাকরে অগ্রাধিকার
আরও পড়ুন: ডাচ বাংলা ব্যাংকে ট্রেইনি ক্যাশ অফিসার পদে নিয়োগ
অন্যান্য যোগ্যতা: তথ্য প্রযুক্তি (এমএস অফিস ও বিজনেস সিস্টেমস) মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষ হতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ভাতা, বার্ষিক কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডব্লিউপিপিএফ, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ