Dhaka Mail Logo

চাকরি

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিতে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

১৪ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ইনফরমেশন অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই মিডিয়া, সাংবাদিকতা, চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন, যোগাযোগ, সমাজকর্ম বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ভিডিও প্রোডাকশন, ভিডিও এডিটিং, ডিজিটাল কনটেন্ট তৈরি বা মাল্টিমিডিয়া সাংবাদিকতায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি

বিভাগ: প্রোটেকশন অ্যান্ড রুল অব ল

পদের নাম: ইনফরমেশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: মিডিয়া, সাংবাদিকতা, চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন, যোগাযোগ, সমাজকর্ম বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

অ্যাডোবি প্রিমিয়ার প্রো, দাভিঞ্চি রিজলভ, ফাইনাল কাট প্রো বা সমমানের সফটওয়্যারে ভিডিও সম্পাদনা এবং অ্যাডোবি আফটার ইফেক্টস বা সমমানের সফটওয়্যারে মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন তৈরিতে দক্ষ হতে হবে।

বাংলা ভাষায় চিত্রনাট্য লেখা ও গল্প বলা, ক্যামেরা, শব্দ ধারণ, উপশিরোনাম ও ক্যাপশন তৈরিতে দক্ষতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষ হতে হবে।

আরও পড়ুন: ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, পাবেন বিমা-ডে কেয়ারসহ যত সুবিধা

চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়, রোহিঙ্গা ভাষায় কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ. তবে নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

কর্মস্থল: উখিয়া কার্যালয়, কক্সবাজার

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ