চাকরি ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম
কালবেলা তাদের বিভিন্ন বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন বিভাগের ন্যাশনাল, সেন্ট্রাল, আন্তর্জাতিক, বিনোদন ও লাইফস্টাইল ডেস্ক, রিপোর্টিং এবং মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কালবেলা
১. পদের নাম: সিনিয়র সাব-এডিটর
বিভাগ: ন্যাশনাল ও সেন্ট্রাল ডেস্ক
পদসংখ্যা: ৪
অভিজ্ঞতা: ৪-৫ বছর
২. পদের নাম: সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার/সিনিয়র মোজো রিপোর্টার
পদসংখ্যা: ৩
অভিজ্ঞতা: ৪-৫ বছর
৩. পদের নাম: সাব-এডিটর
বিভাগ: আন্তর্জাতিক, বিনোদন ও লাইফস্টাইল ডেস্ক
পদসংখ্যা: ৩
অভিজ্ঞতা: ২-৩ বছর
৪. পদের নাম: সোস্যাল মিডিয়া এক্সিকিউটিভ
পদসংখ্যা: ২
আরও পড়ুন: কালবেলায় সাংবাদিক নিয়োগ, লাগবে যেসব যোগ্যতা
অভিজ্ঞতা: ২-৩ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইলের ঠিকানা: (info@kalbela.com)
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২৬
এএ