চাকরি ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম
ঢাকা জার্নাল রিপোর্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংক ও বীমা বিটে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ডিজিটাল সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা জার্নাল
বিভাগ: ব্যাংক ও বীমা বিট
পদের নাম: রিপোর্টার
পদসংখ্যা: ২
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখ নেই, তবে প্রার্থীকে ডিজিটাল সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে
অন্যান্য যোগ্যতা
ব্যাংক, বীমা ও আর্থিক খাতের খবর বুঝে রিপোর্ট করার সক্ষমতা।
ওয়েব নিউজের উপযোগী সংক্ষিপ্ত ও আকর্ষণীয় শিরোনাম লেখায় দক্ষতা।
দ্রুত সংবাদ সংগ্রহ, যাচাই ও প্রকাশের দক্ষতা।
এসইও, কীওয়ার্ড ও কনটেন্ট অপটিমাইজেশন জানা থাকতে হবে।
তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রিপোর্ট করতে সক্ষম হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিটে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্বসমূহ
ব্যাংক, বীমা ও আর্থিক খাতের নানা ঘটনা ও তথ্য সংগ্রহ করা।
ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী সংবাদ ও প্রতিবেদন তৈরি ও প্রকাশ করা।
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে দীপ্ত টিভি
এসইও ও কীওয়ার্ড অপটিমাইজেশন মেনে সংবাদ প্রকাশ করা।
দ্রুত সংবাদ যাচাই ও আপডেট করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: (djnews24.7@gmail.com)
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০ আগস্ট ২০২৬
এএ