Dhaka Mail Logo

চাকরি

স্নাতক পাসেই বিকাশে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

বিকাশ লিমিটেড তাদের প্লাটফর্ম ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সিএসই ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার

বিভাগ: প্লাটফর্ম ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১ 

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সিএসই।

আরও পড়ুন: আড়ংয়ে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন সুবিধাবঞ্চিতরাও

অন্যান্য যোগ্যতা: ইউনিক্স/লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাবলশুটিং এবং পারফরম্যান্স বিশ্লেষণে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২-৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ