চাকরি ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম
দেশ টিভি জেলা প্রতিনিধি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নির্ধারিত নয়
পদের নাম: জেলা প্রতিনিধি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা
সাংবাদিকতা বা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর উচ্চারণ শুদ্ধ হতে হবে।
স্মার্টফোন ব্যবহার এবং বাংলায় টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
মোটরসাইকেল ও নিজস্ব ক্যামেরা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ১ বছর
দায়িত্বসমূহ
স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও পাঠানো।
আরও পড়ুন: নিউজ প্রেজেন্টার নেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা।
প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রচার বৃদ্ধি করা।
বিশেষ সাক্ষাৎকার ও প্রতিবেদন তৈরি করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: চট্টগ্রাম
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ