চাকরি ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম
দৈনিক এদিন ভিডিও এডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সুযোগ রয়েছে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: এদিন
বিভাগ: মাল্টিমিডিয়া ডেস্ক

পদের নাম: ভিডিও এডিটর
পদসংখ্যা: ৬
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
অন্যান্য যোগ্যতা
ভিডিও এডিটিংয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা।
অ্যাডোবি প্রিমিয়ার প্রো-এ দক্ষতা আবশ্যক।
অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি ফটোশপ-এ কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।
সংবাদবোধ, নিয়মানুবর্তিতা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
সংবাদভিত্তিক ভিডিও, সাক্ষাৎকার, শর্টস ও ভিডিও প্যাকেজ সম্পাদনা।
ফেসবুক, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী ভিডিও প্রস্তুত করা।
আরও পড়ুন: সাংবাদিক খুঁজছে সিটিএফএম ৯৬
মোশন গ্রাফিক্স, টাইটেল, লোয়ার থার্ড, সাবটাইটেল ও প্রয়োজনীয় ভিজ্যুয়াল সংযোজন।
ভিডিওর কালার কারেকশন, অডিও ক্লিনআপ ও এক্সপোর্ট নিশ্চিত করা।
নির্ধারিত সময়ের মধ্যে উচ্চমানের ভিডিও প্রকাশে মাল্টিমিডিয়া টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: (dailyadinonline@gmail.com)
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬
এএ