চাকরি ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম
আরটিভি বিভিন্ন পদে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউজ প্রেজেন্টার, নিউজরুম এডিটর, অ্যাসাইন্টমেন্ট এডিটর, প্রযোজনা নির্বাহী ও নিউজ কো-অর্ডিনেটর পদে এই নিয়োগ হবে। ইতোমধ্যেই আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. পদের নাম: অ্যাসাইনমেন্ট এডিটর
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে টিম পরিচালনার সরাসরি অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক অপরাধসংক্রান্ত গভীর জ্ঞান থাকতে হবে।
এআই টুলের ব্যবহার, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
২. পদের নাম: নিউজ প্রেজেন্টার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস অথবা অধ্যয়নরত
অভিজ্ঞতা
শুদ্ধ উচ্চারণে বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপন দক্ষতা থাকতে হবে।
বাচনভঙ্গি সুন্দর হতে হবে।
দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, সংস্কৃতি ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
পাশাপাশি প্রার্থীকে ‘স্মার্ট ও গুড লুকিং’ হতে হবে।
৩. পদের নাম: নিউজরুম এডিটর
বিভাগ: ন্যাশনাল ডেস্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে দুই বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
শুদ্ধ বাংলা উচ্চারণের দক্ষ এবং বাচনভঙ্গি সুন্দর হতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শী হতে হবে।
ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. পদের নাম: প্রযোজনা নির্বাহী
বিভাগ: প্রোডাকশন এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা
ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
টকশো, ডক্যুমেন্টরি, ডিজিটাল কনটেন্টসহ কারেন্ট অ্যাফেয়ার্স সংশ্লিষ্ট অনুষ্ঠান নির্মাণে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় অবশ্যই পারদর্শী হতে হবে।
৫. পদের নাম: নিউজরুম এডিটর
বিভাগ: টিকার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে
আরও পড়ুন: নিউজ প্রেজেন্টার নেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
অভিজ্ঞতা
ইলেক্ট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রমিত বাংলা বানান রীতি ও শব্দ চয়নে গভীর জ্ঞান থাকতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় অবশ্যই পারদর্শী হতে হবে।
৬. পদের নাম: নিউজ কো-অর্ডিনেটর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা
টেলিভিশন, রেডিও বা শীর্ষস্থানীয় ডিজিটাল নিউজ পোর্টালে নিউজরুম অপারেশন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিউজ ডেস্কের বিভিন্ন বিভাগের (রিপোর্টিং, এডিটিং, প্রোডাকশন) কাজের গতিপ্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় অবশ্যই পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি, সুযোগ পাবেন ফ্রেশাররাও
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল/ডাকযোগে
আবেদনের ঠিকানা
ডাকযোগ: আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫
আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ই-মেইল: ncacareer@rtvbd.tv)
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্টে লাইনে অবশ্যেই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬
এএ