চাকরি ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম
নিউজ প্রেজেন্টার হতে চান? আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। প্রতিষ্ঠানটি তাদের ব্রডকাস্ট অপারেশনস বিভাগে নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে পেশাদারিত্বের সঙ্গে টেলিভিশন সংবাদের বুলেটিন উপস্থাপন, সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার জন্য স্ক্রিপ্ট পর্যালোচনা ও সংশোধনে পারদর্শী হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
বিভাগ: ব্রডকাস্ট অপারেশনস
পদের নাম: নিউজ প্রেজেন্টার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: ৫-৬ বছর
দায়িত্বসমূহ
টেলিভিশন সংবাদের বুলেটিন পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করা।
সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার জন্য স্ক্রিপ্ট পর্যালোচনা ও সংশোধন করা।
আরও পড়ুন: চরচায় কনটেন্ট ক্রিয়েটর এবং ভিডিও এডিটর পদে চাকরি
সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
লাইভ সম্প্রচার ও বিশেষ আয়োজনে উপস্থাপনা পরিচালনা করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: (career@independent24.tv)
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট ২০২৬
এএ