চাকরি ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম
ইনডিপেনডেন্ট টেলিভিশন তাদের নিউজ বিভাগে জুনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট/ব্রডকাস্ট জার্নালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশারদের আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীদের ই-মেইল-এ আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইনডিপেনডেন্ট টেলিভিশন
বিভাগ: নিউজ
পদের নাম: জুনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট / ব্রডকাস্ট জার্নালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: ৩ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
আরও পড়ুন: ইনডিপেনডেন্ট টেলিভিশনে ইন্টার্নশিপের সুযোগ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: (career@independent24.tv)
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট ২০২৬
এএ