Dhaka Mail Logo

চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক

১১ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও সপ্তাহে ২ দিন ছুটি, মোবাইল বিল, বিমা সুবিধা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: মার্কেটিং অ্যান্ড সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ১-৪ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন: এইচএসসি পাসেই ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরি দেবে এয়ার অ্যাস্ট্রা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: চট্টগ্রাম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা সুবিধা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬

এএ