চাকরি ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম
দৈনিক কালবেলা সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র সাব-এডিটর, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ ও ফ্যাক্ট চেকার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দৈনিক কালবেলা
১. পদের নাম: সিনিয়র সাব-এডিটর

পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংবাদ লেখায় পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: ৪-৫ বছর কাজের অভিজ্ঞতা
২. পদের নাম: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
সোশ্যাল মিডিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
মাইক্রোসফট অফিস, ছবি সম্পাদনার টুলস ব্যবহারে দক্ষ হতে হবে।
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দিচ্ছে নিউ এজ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও
ভিডিও এডিটর পদে প্রিমিয়ার প্রো ও ফটোশপে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: ২-৩ বছর
৩. পদের নাম: ফ্যাক্ট চেকার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
সংবাদমাধ্যম বা ডিজিটাল মিডিয়ায় কাজের দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: আজকের পত্রিকায় মাল্টিমিডিয়া বিভাগে সাংবাদিক নিয়োগ
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা এবং তথ্য যাচাইয়ে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: ২-৩ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
আবেদনের যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: (info@kalbela.com)
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ আগস্ট, ২০২৬
এএ