চাকরি ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১১:২১ এএম
আজকের পত্রিকা তাদের মাল্টিমিডিয়া বিভাগে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে সাংবাদিকতায় ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা
বিভাগ: মাল্টিমিডিয়া বিভাগ

১. পদের নাম: সাব-এডিটর
দায়িত্ব
সংবাদ সম্পাদনা করা।
আকর্ষণীয় শিরোনাম ও স্ক্রিপ্ট তৈরি করা।
প্যাকেজ নিউজে ভয়েসওভার দেওয়া।
২. পদের নাম: বিনোদন প্রতিবেদক
দায়িত্ব
ডে ইভেন্ট কাভার ও উপস্থাপন করা।
তারকাদের সাক্ষাৎকার গ্রহণ করা।
৩. পদের নাম: ভিডিও এডিটর
দায়িত্ব
প্যাকেজ, ডে-ইভেন্ট ও রিলস/শর্টস দ্রুত এডিটিং করা।
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, সাংবাদিকতায় ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে
অন্যান্য যোগ্যতা
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দিচ্ছে নিউ এজ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও
মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ভিডিও কনটেন্ট তৈরিতে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুটি উৎসব ভাতা এবং হাফ সাবসিডাইজড লাঞ্চ
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: career@ajkerpatrika.com
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬
এএ