চাকরি ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটি তাদের কাউন্সিলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ইন্টান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রিধারী অথবা মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণকারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
বিভাগ: কাউন্সিলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ইন্টার্নশিপ
শিক্ষাগত যোগ্যতা: কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রফেশনাল স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণকারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা
জরুরি কেস হ্যান্ডেলিংয়ে দক্ষ হতে হবে।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্বসমূহ
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী, স্টাফ ও শিক্ষকদের ব্যক্তিগত, গ্রুপ, দম্পতি ও পারিবারিক কাউন্সিলিং সেবা প্রদান করা।
মনোসামাজিক বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা ও সেমিনারের আয়োজন ও পরিচালনা করা।
আরও পড়ুন: জাপানে প্রশিক্ষণের সুবিধাসহ শিক্ষক নিয়োগ
বিশ্ববিদ্যালয়ের উপকারে আসে এমন মনোসামাজিক বিষয়ের উপর গবেষণা পরিচালনা করা।
নির্ধারিত মেয়াদে কাউন্সিলিং কার্যক্রমের পর্যায়ক্রমিক প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়া।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ব্র্যাক ইউনিভার্সিটি (প্রধান ও আবাসিক ক্যাম্পাস)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ