চাকরি ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম
দৈনিক জাতীয় অর্থনীতি তাদের অনলাইন ও ডিজিটাল বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও দক্ষ হতে হবে। নির্বাচিতদের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দ্য ডেইলি জাতীয় অর্থনীতি
বিভাগ: অনলাইন ও ডিজিটাল

১. পদের নাম: বিজনেস রিপোর্টার (সিনিয়র)
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: ব্যাংক, বীমা ও শেয়ারবাজার সংক্রান্ত সংবাদ লেখায় পারদর্শী।
২. পদের নাম: ক্রাইম রিপোর্টার (সিনিয়র)
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: ঢাকা মহানগরের সংঘটিত অপরাধ, র্যাব ও থানাভিত্তিক সংবাদ লেখায় পারদর্শী।
৩. পদের নাম: দুদক ও এনবিআর (সিনিয়র)
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: দুদক ও এনবিআর সংক্রান্ত যাবতীয় সংবাদ লেখায় পারদর্শী।
৪. পদের নাম: ট্রেড বডি অ্যান্ড আদার্স
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: সব ধরনের ট্রেড বডি সংক্রান্ত সংবাদ লেখায় পারদর্শী।
৫. পদের নাম: আদালত বিট
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: আইন ও আদালত সম্পর্কিত সংবাদ লেখায় পারদর্শী।
৬. পদের নাম: জেনারেল বিট
আরও পড়ুন: জেলা প্রতিনিধি নিয়োগ দেবে টাইমস টুডে
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: রাজউক/সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট বিষয়ে সঙবাদ লেখায় পারদর্শী।
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: hr.jatiyoarthoniti@gmail.com
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬
এএ