Dhaka Mail Logo

চাকরি

সীমান্ত ব্যাংকে হেড অব ট্রেনিং পদে চাকরি, বয়সসীমা ৪৫

চাকরি ডেস্ক

০৮ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম

সীমান্ত ব্যাংক পিএলসি তাদের ট্রেনিং একাডেমিতে হেড অব ট্রেনিং (এভিপি-ভিপি) পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা অর্গানাইজাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এছাড়া, ব্যাংক বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ১২ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

বিভাগ: ট্রেনিং একাডেমি

পদের নাম: হেড অব ট্রেনিং (এভিপি-ভিপি)

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

অন্যান্য যোগ্যতা

লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কোচিং বা ট্যালেন্ট ম্যানেজমেন্টে পেশাদার সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) জেএআইবিবি এবং এআইবিবি উভয় কোর্স সম্পন্ন থাকলে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অভিজ্ঞতা: ১২-১৫ বছর

দায়িত্বসমূহ

ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ও বার্ষিক বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।

প্রশিক্ষণ একাডেমির অপারেটিং মডেল, গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক এবং সার্ভিস স্ট্যান্ডার্ড স্থাপন করা।

আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে চাকরি দেবে এনসিসি ব্যাংক

প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিরূপণ (টিএনএ) করে বার্ষিক ট্রেনিং ক্যালেন্ডার তৈরি ও প্রকাশ করা।

ব্যাংকের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) বাস্তবায়ন, প্রশাসন এবং ধারাবাহিক উন্নয়ন তদারকি করা।

বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ নির্দেশিকা, সার্কুলার এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ কমপ্লায়েন্স নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা (হেড অফিস)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ