চাকরি ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ লেকচারার অব আর্কিটেকচার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই মাস্টার অব আর্কিটেকচার (এম.আর্ক) ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
বিভাগ: আর্কিটেকচার
পদের নাম: লেকচারার অব আর্কিটেকচার
পদসংখ্যা: ২
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব আর্কিটেকচার (এম.আর্ক) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতিতে পাঠদানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
শিক্ষার্থীদের মানসম্মত একাডেমিক দিকনির্দেশনা প্রদান করতে হবে।
আরও পড়ুন: আগা খান একাডেমিতে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
অভিজ্ঞতা: অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
দায়িত্বসমূহ
শিখন, পাঠদান উপকরণ এবং মূল্যায়ন প্রক্রিয়া উন্নয়ন ও পরিচালনা করা।
শিক্ষার্থীদের কার্যকরভাবে শিখতে সাহায্য করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৪-৩৬ বছর
বেতন: ৩০,৫৭৪-৪৪,৯৩৯ টাকা
অন্যান্য সুবিধা: বার্ষিক বেতন পর্যালোচনা, দুটি উৎসব বোনাস (প্রতিটি বোনাস মূল বেতনের সমান), কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: উত্তরা, সেক্টর ১৭,ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৭ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ