চাকরি ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম
ব্র্যাক তাদের প্রটেকশন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রজেক্ট অফিসার, কেস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি
পদের নাম: প্রজেক্ট অফিসার, কেস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
কমিউনিটি-বেসড প্রোটেকশন এবং কেস ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
কেস ম্যানেজমেন্ট এবং কোবো রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
দায়িত্বসমূহ
পিএসএন কেসের সামগ্রিক মূল্যায়ন করা এবং কেস ওয়ার্কারদের প্রযুক্তিগত দিকনির্দেশনা দেওয়া।
কেস ম্যানেজমেন্টের মূলনীতি নিশ্চিত করে কেস ওয়ার্কার ও কমিউনিটি আউটরিচ সদস্যদের নিয়মিত কার্যক্রম তত্ত্বাবধান করা।
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে ব্র্যাক, সপ্তাহে ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা
মাঝারি ও উচ্চ ঝুঁকির পিএসএন-এর জন্য সামগ্রিক মূল্যায়ন পরিচালনা করা।
ব্যক্তি বা পরিবারের সঙ্গে স্বতন্ত্র কেস প্ল্যান তৈরি করা এবং বিভিন্ন খাতের মধ্যে রেফারেল সমন্বয় করা।
নিরাপত্তা হুমকি রোধে জরুরি পদক্ষেপ নিশ্চিত করা এবং কেস ম্যানেজমেন্টের মান বজায় রাখা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া), নোয়াখালী (হাতিয়া)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৩ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ