Dhaka Mail Logo

চাকরি

স্নাতক পাসে রূপায়ন গ্রুপে চাকরি, লাগবে অভিজ্ঞতা

চাকরি ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

রূপায়ন গ্রুপ ইলেকট্রিক্যাল সুপারভাইজর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে  ২ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ

বিভাগ: ইলেকট্রিক্যাল

পদের নাম: ইলেকট্রিক্যাল সুপারভাইজর

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

ইলেকট্রিক সাব-স্টেশন কন্ট্রোল, প্যানেল বোর্ড (পিএলসি), নিউমেটিক, ইলেকট্রিক কম্প্রেসর ও জেনারেটর রক্ষণাবেক্ষণে পারদর্শী হতে হবে।

প্রেস মেশিনের মেকানিক্যাল অপারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: ২-৫ বছর

দায়িত্বসমূহ

ইলেকট্রিক সাব-স্টেশন এবং প্যানেল বোর্ড নিয়ন্ত্রণ করা।

আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে ব্র্যাক, সপ্তাহে ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা

ইলেকট্রিক কম্প্রেসর ও জেনারেটরের নিয়মিত দেখভাল করা।

প্রেস মেশিনের মেকানিক্যাল অপারেশন সংক্রান্ত কাজ পরিচালনা করা।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৫-৩৫ বছর

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ