চাকরি ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
সেভ দ্য চিলড্রেন পার্টনারশিপ ফিন্যান্স অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ফিন্যান্স, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
বিভাগ: ফিন্যান্স
পদের নাম: পার্টনারশিপ ফিন্যান্স অফিসার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং বা সমমানের বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা
জটিল আর্থিক ডেটা বিশ্লেষণ এবং কার্যকর ম্যানেজমেন্ট ইনফরমেশন তৈরিতে দক্ষ হতে হবে।
ইউএসএআইডি, ইসি এবং ডিএফআইডির নিয়মকানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছর
দায়িত্বসমূহ
পার্টনার ম্যানেজমেন্ট, নতুন পার্টনার অ্যাসেসমেন্ট, এগ্রিমেন্ট প্রসেসিং এবং আর্থিক মনিটরিংয়ে ফিন্যান্স ডিরেক্টরকে সহায়তা করা।
অনুমোদিত পার্টনার মনিটরিং পরিকল্পনা অনুযায়ী মাঠপর্যায়ে পার্টনারদের মনিটরিং করা।
আরও পড়ুন: ১০০ জনকে নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, সুযোগ পাবেন ফ্রেশাররাও
প্রাতিষ্ঠানিক নীতিমালা ও পদ্ধতি অনুযায়ী ক্লায়েন্টদের মানসম্মত সেবা নিশ্চিত করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৭ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬
নির্দেশনা
আবেদনের সঙ্গে কভার লেটার এবং আপডেট সিভি একক ডকুমেন্ট হিসেবে সংযুক্ত করতে হবে। একইসঙ্গে বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতনও উল্লেখ করতে হবে।
শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ