Dhaka Mail Logo

চাকরি

ফ্রেশারদের চাকরি দেবে ব্র্যাক, সপ্তাহে ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম

ব্র্যাক তাদের এইচসিএমপি প্রোগ্রামের প্রটেকশন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফিল্ড ফ্যাসিলিটটর পদে এই নিয়োগ হবে।  প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি

পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর 

অন্যান্য যোগ্যতা

কমিউনিটি-বেসড প্রোটেকশন এবং কেস ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

কমিউনিটি এনগেজমেন্ট এবং আউটরিচ স্ট্র্যাটেজিতে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

দায়িত্বসমূহ

প্রতিদিনের আউটরিচ কার্যক্রম তত্ত্বাবধান করা এবং আউটরিচ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া।

স্বেচ্ছাসেবকদের দৈনন্দিন কাজ বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিদিন সকালে ব্রিফিং করা এবং বিকেলে কার্যক্রমের খোঁজ নেওয়া।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক মূল্যায়ন পরিচালনা করা।

আরও পড়ুন: ১০০ জনকে নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, সুযোগ পাবেন ফ্রেশাররাও

গাইডটেড রেফারেল এবং ছোট ফলো-আপ সাপোর্ট প্রদান করা।

সব কমিউনিটি আউটরিচ সাইট ভিজিট করা এবং কার্যক্রম মনিটর করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া), নোয়াখালী (হাতিয়া)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৭ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৩ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ