Dhaka Mail Logo

চাকরি

আকর্ষণীয় বেতনে ইসলামিক রিলিফ বাংলাদেশে চাকরি

চাকরি ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের অর্ফানস, চাইল্ড রাইটস অ্যান্ড প্রটেকশন প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের মাসিক ৮৬,৫৭২ টাকা বেতনসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইসলামিক রিলিফ বাংলাদেশ

বিভাগ: অর্ফানস, চাইল্ড রাইটস অ্যান্ড প্রটেকশন (ওসিআরপি) প্রোগ্রাম

পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

শিশু অধিকার, শিশু শ্রম এবং সুরক্ষা নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এমপ্লয়ার এনগেজমেন্ট, স্টেকহোল্ডার কোলাবরেশন এবং স্কিল ডেভেলপমেন্টে পারদর্শী হতে হবে।

প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: এনজিও বা ডেভেলপমেন্ট এজেন্সিতে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা

দায়িত্বসমূহ

‘স্কেল’ প্রকল্পের সার্বিক পরিচালনা ও বাস্তবায়ন নিশ্চিত করা।

স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর সমন্বয় রক্ষা করা এবং প্রজেক্ট টিমকে নেতৃত্ব দেওয়া।

আরও পড়ুন: ব্র্যাকে নতুন নিয়োগ: আবাসন সুবিধাসহ পাবেন সপ্তাহে ২ দিন ছুটি

শ্রম বাজারের ট্রেন্ড, চাকরি খোঁজার কৌশল এবং কর্মসংস্থান বিধিমালা সম্পর্কে আপডেট জ্ঞান রাখা।

বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা। 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ৮৬,৫৭২ টাকা

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ট্যুর অ্যালাউন্স, ইনস্যুরেন্স কাভারেজ, উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: কামরাঙ্গীরচর, ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৪ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ