Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাকে নতুন নিয়োগ: আবাসন সুবিধাসহ পাবেন সপ্তাহে ২ দিন ছুটি

চাকরি ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

ব্র্যাক তাদের এইচসিএমপি প্রজেক্টের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যাম্প কোঅর্ডিনেশন অ্যান্ড ক্যাম্প ম্যানেজমেন্ট (সিসিসিএম) বিভাগে ফিল্ড ফ্যাসিলিটটর, আইএম অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোশিওলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের সপ্তাহে দুই দিন ছুটি, বিনামূল্যে আবাসন,স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

প্রজেক্ট: এইচসিএমপি

বিভাগ: ক্যাম্প কোঅর্ডিনেশন অ্যান্ড ক্যাম্প ম্যানেজমেন্ট (সিসিসিএম)

পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটটর, আইএম অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোশিওলজি বা সমমানের বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

ভালো যোগাযোগ দক্ষতা, কমিউনিটি মবিলাইজেশন এবং সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে।

বিভিন্ন পটভূমি, সংস্কৃতি ও ধর্মের মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: এনজিও বা ডেভেলপমেন্ট সংস্থায় কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা

দায়িত্বসমূহ

ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সেবার ঘাটতি ও ঝুঁকি চিহ্নিত করার মাধ্যমে ক্যাচমেন্ট মনিটরিংয়ে সহায়তা করা।

হাউসহোল্ড এনগেজমেন্ট, কমিউনিটি ভিজিট এবং ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন কার্যক্রমের ডেটা ম্যানেজ ও আপডেট করা।

আরও পড়ুন: ব্র্যাকে ডেপুটি ম্যানেজার পদে চাকরি, লাগবে আর্কিটেকচারে স্নাতক

কেস রেফারেল, ফলো-আপ এবং ভেরিফিকেশন ট্র্যাক করা।

ক্যাম্প সার্ভিসের অ্যাক্সেসিবিলিটি, কোয়ালিটি ও ফাংশনালিটি নিশ্চিত করতে সার্ভিস মনিটরিং ও ভেরিফিকেশনে সহায়তা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিনামূল্যে আবাসন সুবিধা, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া, ভাসানচর)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ