Dhaka Mail Logo

চাকরি

বাংলাদেশি ট্রেনিং স্পেশালিস্ট নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল

চাকরি ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ট্রেনিং স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এই পদে শুধু বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বিভাগ: ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট প্রজেক্ট

পদের নাম: ট্রেনিং স্পেশালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: সর্বোচ্চ ২ বছর, পরবর্তীতে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা: সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

ট্রেনিং, ফ্যাসিলিটেশন এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে দক্ষ হতে হবে।

জেসিআই গাইডলাইন বাস্তবায়ন এবং জিবিভভি, এসইএ/এসএইচ মোকাবিলায় ট্রেনিং ও ওরিয়েন্টেশন পরিচালনায় অভিজ্ঞ।

বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা:  কমপক্ষে ৫ বছর

দায়িত্বসমূহ

প্রজেক্টের সব ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং কার্যক্রম পরিকল্পনা, আয়োজন, পরিচালনা ও মনিটর করায় ট্রেনিং এক্সপার্টকে সহায়তা করা।

আরও পড়ুন: ‘আইসিআরসি’তে পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অ্যাডভাইজার পদে নিয়োগ

প্রজেক্ট স্টাফ, ইমপ্লিমেন্টিং পার্টনার, সরকারি কর্মকর্তা, নিয়োগকর্তা, সার্ভিস প্রোভাইডার, কমিউনিটি লিডার ও যুব অংশগ্রহণকারীদের জন্য অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক লার্নিং ইভেন্ট নিশ্চিত করা।

প্রজেক্টের সোশ্যাল নর্মস স্ট্র্যাটেজি, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন, জেন্ডার-বেসড ভায়োলেন্স, সেফগার্ড এবং পিএসইএএইচ কমিটমেন্ট বাস্তবায়নে অবদান রাখা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: মাসিক ৬৩,০৭১ টাকা

অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য স্বাস্থ্য সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মচারীদের জন্য বার্ষিক মেডিকেল চেক-আপ এবং ডে কেয়ারের সুবিধা।

কর্মস্থল: ঢাকা, তবে প্রকল্প এলাকায় সত্তর শতাংশ ভ্রমণের মানসিকতা থাকতে হবে

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৯ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ