Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে ব্র্যাক, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

ব্র্যাক তাদের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে অফিসার নিয়োগ দেবে। ক্যাম্পেইন অ্যান্ড আউটরিচ বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং যেকোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

প্রজেক্ট: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম

বিভাগ: ক্যাম্পেইন অ্যান্ড আউটরিচ

পদের নাম: অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, মার্কেটিং, সোশ্যাল সায়েন্সেস, ইকোনমিকস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

ক্যাম্পেইন প্ল্যানিং, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্রান্ডিং, ভেন্ডর ম্যানেজমেন্ট, বাজেট ট্র্যাকিং ও ক্যাম্পেইন পারফরম্যান্স মনিটরিংয়ে জ্ঞান থাকতে হবে।

মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, ক্যানভা, এআই-বেসড টুলস এবং কলাবরেশন প্ল্যাটফর্মে দক্ষতা।

অভিজ্ঞতা: যোগাযোগ, মার্কেটিং, ক্যাম্পেইন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

দায়িত্বসমূহ

অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যানেলের বার্ষিক কনটেন্ট তৈরিতে সহায়তা করা।

স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে ব্রিফিং ডকুমেন্ট, কনসেপ্ট নোট ও নিউজলেটার প্রস্তুত করা।

আরও পড়ুন: ব্র্যাকে ডেপুটি ম্যানেজার পদে চাকরি, লাগবে আর্কিটেকচারে স্নাতক

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে রিলস, ব্লগ বা আর্টিকেল এবং ক্যাম্পেইনের কপি তৈরি করা।

ইভেন্ট ও মাঠপর্যায়ে সাক্ষাৎকার সংগ্রহ করে পিআর কনটেন্ট বা প্রেস রিলিজ তৈরি করা।

ডিজাইন টিম, কনসালটেন্ট ও পার্টনার এজেন্সির সঙ্গে সমন্বয় করে সোশ্যাল মিডিয়া কনটেন্ট পরিকল্পনা ও বাস্তবায়ন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৪ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৪ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ