Dhaka Mail Logo

চাকরি

স্নাতক পাসেই আড়ংয়ে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

আড়ং তাদের প্রোডাকশন সেন্টারে অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও  প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং 

বিভাগ: প্রোডাকশন সেন্টার

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার, টেক্সটাইল অ্যান্ড অ্যাকাউন্টস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

ফ্যাব্রিক উৎপাদন, ডাইং বা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স, প্রোডাকশন প্ল্যানিং এবং কস্টিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

জার্নাল, লেজার, রিকনসিলিয়েশন, ভাউচার এবং আর্থিক রেকর্ড ম্যানেজমেন্টসহ অ্যাকাউন্টিং প্রসিডিউরের মৌলিক ধারণা থাকতে হবে।

মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল) ও ই-মেইল যোগাযোগে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: ১-২ বছর

দায়িত্বসমূহ

প্রযোজকদের কাছে সময়মতো ডিজাইন শিট বিতরণ এবং প্রোডাকশন শিডিউল মনিটর করা।

নিয়মিত ফিল্ড ভিজিট করা।

উৎপাদন খরচ কমানো এবং পণ্য রিজেকশন হার হ্রাসে সহায়তা।

আরও পড়ুন: প্রোডাকশন সেন্টারে নিয়োগ দেবে আড়ং, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্রাচুইটি

উৎপাদনের আগে স্যাম্পল রিকোয়েস্ট এবং কস্টিং পর্যালোচনা করা।

মাসিক অ্যাকাউন্টস ও রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুত করা।

সব অ্যাকাউন্টস বুক, রেজিস্টার এবং আর্থিক রেকর্ড রক্ষণাবেক্ষণ করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: বেলকুচি, সিরাজগঞ্জ

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ