Dhaka Mail Logo

চাকরি

কারিতাস বাংলাদেশে ৩ পদে ৪ জনকে নিয়োগ, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

কারিতাস বাংলাদেশ ঢাকা অঞ্চলের আওতাধীন একটি প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ পদে মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে পদ অনুযায়ী ডিগ্রি/অনার্স/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ (ঢাকা অঞ্চল)

১. পদের নাম: মাঠকর্মকর্তা

বিভাগ: প্রজেক্ট (সুরক্ষা)

পদসংখ্যা:

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ৩০-৪৫ বছর 

শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি/অনার্স/স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

মাঠপর্যায়ে জরিপ, স্টাডি ও প্রকল্প বাস্তবায়নে ধারণা থাকতে হবে।

ইংরেজি ও বাংলায় প্রতিবেদন ও কেস স্টাডি লেখার দক্ষতা থাকতে হবে।

এমএস অফিস ও ইন্টারনেট পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

রেফারেল সার্ভিস প্রদান ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছর

বেতন: ৩৫,০০০ টাকা 

২. পদের নাম: সাইকোসোশ্যাল কাউন্সেলর

বিভাগ: প্রজেক্ট (সুরক্ষা)

পদসংখ্যা:

প্রার্থীর ধরন: নারী

শিক্ষাগত যোগ্যতা: কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিতে অনার্স/স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

বেসিক কাউন্সিলিং, চাইল্ড সিবিটি, ট্রমা ফোকাসড প্রশিক্ষণ ও এনএলপি প্রশিক্ষণ থাকতে হবে।

কাউন্সেলিং সহায়তা প্রদান ও ফাইল হালনাগাদ করার দক্ষতা থাকতে হবে।

ইংরেজি ও বাংলায় প্রতিবেদন ও কেস স্টাডি লেখার দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর

আরও পড়ুন: কক্সবাজারে অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

বেতন: ৩৫,০০০ টাকা 

৩. পদের নাম: কমিউনিটি অর্গানাইজার

বিভাগ: প্রজেক্ট (সুরক্ষা)

পদসংখ্যা:

প্রার্থীর ধরন: নারী

বয়স: ২৫-৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ডিগ্রি/স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

সভা, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনার দক্ষতা থাকতে হবে।

রেফারেল সার্ভিস প্রদান সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর, প্রকল্প এলাকায় বসবাসরত নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: সেপ্টেম্বর ২০২৬ থেকে জুলাই ২০২৭ পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৫-৩৫ বছর

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনালে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

বেতন: ২৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: সংস্থার নিয়ম অনুযায়ী

কর্মস্থল: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সাভার উপজেলা

আবেদন যেভাবে: সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে

কারিতাস ঢাকা আঞ্চলিক পরিচালক বরাবর আবেদন করতে হবে। 

আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ, ২ কপি ছবি ও অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে।

খামের ওপর স্পষ্টভাবে পদের নাম লিখতে হবে।

আবেদনের ঠিকানা: আঞ্চলিক পরিচালক, কারিতাস ঢাকা অঞ্চল, ১/সি, ১/ডি, পল্লবী, সেকশন-১২, মিরপুর, ঢাকা-১২১৬।

আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬

নির্দেশনা

ধূমপান ও নেশাজাতীয় দ্রব্যে অভ্যস্ত ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।

ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ