Dhaka Mail Logo

চাকরি

প্ল্যান ইন্টারন্যাশনালে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

চাকরি ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, আন্তর্জাতিক সম্পর্ক, কলা বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদনন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বিভাগ: সোশ্যাল নর্মস স্পেশালাইজড এজেন্সি (এসএনএসএ), ইএআরএন প্রজেক্ট

পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, আন্তর্জাতিক সম্পর্ক, কলা বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

বাংলা ও ইংরেজিতে সাবলীল লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

এসপিএসএস, সেন্সমেকার, এনভিভোর মতো কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞানন থাকতে হবে।

ডেটা সংগ্রহ ও অন্যান্য কাজের জন্য পুরো বাংলাদেশের প্রজেক্ট সাইটে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর

দায়িত্বসমূহ

গবেষণা, মূল্যায়ন, মনিটরিং এবং এভিডেন্স-জেনারেশন কার্যক্রমে মাঠপর্যায়ে ও অপারেশনাল সহায়তা প্রদান করা।

মাঠপর্যায়ের পরিকল্পনা ও সমন্বয়, ডেটা সংগ্রহ কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।

আরও পড়ুন: কক্সবাজারে অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

গবেষণা প্রোটোকল এবং নৈতিক মান অনুসরণ নিশ্চিত করা, ডেটা ক্লিনিং ও ডকুমেন্টেশনে সহায়তা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ৩০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও ছুটির সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৯ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ