Dhaka Mail Logo

চাকরি

মোজো রিপোর্টার নেবে আমার দেশ

চাকরি ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

দৈনিক আমার দেশ মোজো রিপোর্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্মার্টফোন ও গ্যাজেট ব্যবহারে পারদর্শী এবং ভিডিও ধারণ ও সম্পাদনায় দক্ষ হতে হবে। আগ্রহীদের ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপে সিভি পাঠিয়ে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আমার দেশ

বিভাগ: মাল্টিমিডিয়া

পদের নাম: মোজো রিপোর্টার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি

অন্যান্য যোগ্যতা

স্মার্টফোন ও গ্যাজেট ব্যবহারে পারদর্শী হতে হবে।

ভিডিও ধারণ ও সম্পাদনায় দক্ষতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

স্মার্টফোনের সাহায্যে মাল্টিমিডিয়া কনটেন্টের জন্য ভিডিও ধারণ ও প্রতিবেদন তৈরি করা।

আরও পড়ুন: অনলাইন বিভাগে ৭ পদে ১১ জনকে চাকরি দেবে এনটিভি

মাঠপর্যায়ে দ্রুত সংবাদ সংগ্রহ করা।

ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে ভিডিও এডিট ও উপস্থাপন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের ঠিকানা

ই-মেইল: jobs@dailyamardesh.com

হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩৩২-৮৩৭৫০০

আবেদন করার সময় সিভির সঙ্গে ছবিও পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬

এএ