চাকরি ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম
এনটিভি তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’ বিভাগে ৭ পদে ১১ জনকে চাকরি দেবে। চিফ অব ডিজিটাল সেলস, সিনিয়র ম্যানেজার (ডিজিটাল সেলস), সিনিয়র ওয়েব ডেভেলপার, নিউজরুম এডিটর (মাল্টিমিডিয়া), ক্রীড়া প্রতিবেদক, প্রেজেন্টার কাম নিউজরুম এডিটর ও ভিডিও এডিটর পদে এই নিয়োগ হবে। যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. পদের নাম: চিফ অব ডিজিটাল সেলস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অসাধারণ পোর্টফোলিও থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
অন্যান্য যোগ্যতা
ডিজিটাল মিডিয়া ল্যান্ডস্কেপ, অনলাইন বিজ্ঞাপন মডেল (যেমন: সিপিএম, সিপিসি) এবং ট্রেন্ড সম্পর্কে গভীর ও স্পষ্ট ধারণা।

ক্লায়েন্ট ম্যানেজমেন্টে পারদর্শী।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল এবং পেশাদার যোগাযোগের দক্ষতা।
প্রেজেন্টেশন তৈরি ও ডেটা অ্যানালাইসিসে ভালো কর্মদক্ষতা।
অভিজ্ঞতা: ন্যূনতম ১০ বছর
লিড বা ম্যানেজারিয়াল পজিশনে অন্তত ২ বছর টিম পরিচালনার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
২. পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, ডিজিটাল সেলস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর, দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা এবং অসাধারণ পোর্টফোলিও থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিং বা মিডিয়া ম্যানেজমেন্টের ওপর কোনো অতিরিক্ত সার্টিফিকেশন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৩. পদের নাম: সিনিয়র ওয়েব ডেভেলপার
আরও পড়ুন: জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিওডি বাংলা, লাগবে না অভিজ্ঞতা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: ৫ বছর
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৪. পদের নাম: নিউজরুম এডিটর
বিভাগ: মাল্টিমিডিয়া
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ১/২ বছর
বয়স: সর্বোচ্চ ২৫ বছর
৫. পদের নাম: ক্রীড়া প্রতিবেদক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, তবে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আরও পড়ুন: ক্যামেরা ও স্টুডিও সহকারী নিয়োগ দেবে নাগরিক টিভি
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।
৬. পদের নাম: প্রেজেন্টার কাম নিউজরুম এডিটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর
৭. পদের নাম: ভিডিও এডিটর
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে কারিগরি বিষয়ে সনদধারীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন: অনলাইন
আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।