চাকরি ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম
সেভ দ্য চিলড্রেন তাদের প্রটেকশন বিভাগে অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, কলা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় কভার লেটার ও আপডেট সিভির সঙ্গে বর্তমান ও প্রত্যাশিত বেতনের বিবরণ পাঠাতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
বিভাগ: প্রটেকশন
পদের নাম: অফিসার - প্রটেকশন
পদসংখ্যা: ২
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, কলা বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা
শিশু সুরক্ষা ও জেন্ডার ভায়োলেন্স সংক্রান্ত বিষয়ে ধারণা থাকতে হবে।
প্রশিক্ষণ ও সভা পরিচালনায় দক্ষ হতে হবে।
এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৩ বছর
দায়িত্বসমূহ
নির্ধারিত ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতে শিশু সুরক্ষা, জেন্ডার ভায়োলেন্স ও জেনারেল প্রটেকশন কার্যক্রম পরিচালনা করা।
কেস ম্যানেজমেন্ট ও সুরক্ষা ঝুঁকি কমানোর কাজ করা।
মাঠপর্যায়ে বহুমুখী টিমকে নেতৃত্ব প্রদান করা।
আরও পড়ুন: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরি, লাগবে যেসব যোগ্যতা
বিভিন্ন খাতের সঙ্গে সমন্বয় করে ক্ষেত্রভিত্তিক কার্যক্রম পরিচালনা করা।
সুরক্ষা ঝুঁকি ও ট্রেন্ড মনিটর এবং সমন্বয় সভাগুলোতে প্রতিনিধিত্ব করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ১ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ